News71.com
 Bangladesh
 08 Mar 19, 07:33 AM
 201           
 0
 08 Mar 19, 07:33 AM

যে সমস্ত জেলায় রেল যোগাযোগ নেই, সেসব স্থানে রেলসেবা চালু করা হবেঃ রেলপথ মন্ত্রী  

যে সমস্ত জেলায় রেল যোগাযোগ নেই, সেসব স্থানে রেলসেবা চালু করা হবেঃ রেলপথ মন্ত্রী   

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে এরইমধ্যে মিটার গেজের সাড়ে ৫০০ নতুন কোচ, ১০০ নতুন ইঞ্জিন ও মালামাল পরিবহনের জন্য নতুন ওয়াগন আমদানি করার পরিকল্পনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন ১৫টি কোচ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, শুধুমাত্র সড়ক পথে জনগণের যাতায়াত ব্যবস্থার সমাধান করা যাবে না, তাই অতিদ্রুত রেল বহরে উল্লেখিত কোচ, ইঞ্জিন ও ওয়াগন যুক্ত করে রেলকে যুগোপযোগী করা হবে। যে সমস্ত জেলার সঙ্গে এখনও রেল যোগাযোগ নেই, সেসব জেলায় রেল যোগাযোগ চালু করা হবে।

তিনি বলেন, খুব শিগগিরই বঙ্গবন্ধু সেতুতে ডবল লাইনের রেলওয়ে ব্রিজ, চিলাহাটি-হলদিবাড়ি, পঞ্চগড়-শিলিগুড়ি, আখাউড়া-আগরতলাসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) খন্দকার শহিদুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম, পার্বতীপুর লোকোমোটিভ কারখানা সিএক্স মুহাম্মদ কুদরত-ই-খুদা, মন্ত্রীর এপিএস রাশেদ প্রধানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন