News71.com
 Bangladesh
 07 Mar 19, 01:29 PM
 190           
 0
 07 Mar 19, 01:29 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেলেন ডিএনসিসি’র নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেলেন ডিএনসিসি’র নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।   

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে মেয়র হিসেবে শপথ গ্রহণের পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়র হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পিছনে ফেলে মেয়র নির্বাচিত হন বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট। এই নির্বাচনে দেশের অপর বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন