News71.com
 Bangladesh
 07 Mar 19, 12:35 PM
 348           
 0
 07 Mar 19, 12:35 PM

ফায়ার সার্ভিসের ডিজি পদে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ॥

ফায়ার সার্ভিসের ডিজি পদে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ॥

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যাস্ত করেছে। আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের স্থলাভিষিক্ত হলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন