News71.com
 Bangladesh
 07 Mar 19, 12:22 PM
 327           
 0
 07 Mar 19, 12:22 PM

২০ মার্চ পালিত হবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ৯০তম জন্মদিন॥

২০ মার্চ পালিত হবে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ৯০তম জন্মদিন॥

নিউজ ডেস্কঃ সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হবে ২০ মার্চ। এ উপলক্ষে ১৫ সদস্যের হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিবস উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজ বৃহস্পতিবার এ তথ্য জানান। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে এই কমিটির আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ (সোহেল রানা), এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, ইয়াহ ইয়াহ চৌধুরী, নির্বাহী সদস্য সেলিম ওসমান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল হক। ৯০তম জন্মদিন উপলক্ষে আগামী ২০ মার্চ সকাল ১০টায় গুলশানে ইমানুয়েলস্ মিলনায়তনে এরশাদের লেখা গ্রন্থসমগ্র প্রদর্শন,কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন