News71.com
 Bangladesh
 07 Mar 19, 06:14 AM
 311           
 0
 07 Mar 19, 06:14 AM

ছিঁড়ে পড়ল ঢাকা জজকোর্ট ভবনের লিফট॥ আইনজীবীসহ আহত ১২

ছিঁড়ে পড়ল ঢাকা জজকোর্ট ভবনের লিফট॥ আইনজীবীসহ আহত ১২

নিউজ ডেস্কঃ ঢাকা জজকোর্ট ভবনের লিফট ছিঁড়ে কয়েকজন আইনজীবীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কোর্ট এলাকায় দায়িত্বরত পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ফারুখ জানান, সকালে বিচারপ্রার্থী ও আইনজীবী মিলে মোট ১২ জন ওই লিফটে করে জজকোর্ট ভবনের ছয়তলায় উঠছিল। এ সময় হঠাৎ লিফটি ছিঁড়ে যায়। এতে ওই ১২ জনই আহত হয়। পরে দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন