
নিউজ ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের মনোনয়ন ও বিএনপির ধানের শীষ নিয়ে জয়লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এদিকে সুলতান মনসুর শপথ নিলেও তার দল গণফোরাম শপথ নেওয়ার বিপক্ষে রয়েছে। একই দলের অপর নির্বাচিত প্রার্থী মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার স্পিকারকে দেওয়া এক চিঠিতে তিনি শপথ নেবেন না বলে জানান।