News71.com
 Bangladesh
 06 Mar 19, 06:34 AM
 121           
 0
 06 Mar 19, 06:34 AM

চকবাজারের ট্রাজেডি॥ডিএনএ টেস্টে এখন পর্যন্ত ১১ মরদেহ শনাক্ত

চকবাজারের ট্রাজেডি॥ডিএনএ টেস্টে এখন পর্যন্ত ১১ মরদেহ শনাক্ত

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। আজ বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় স্বজন দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। রাজধানীর পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। ১৯ মরদেহের বিপরীতে লাশের দাবিদার হিসেবে পরিবারসংশ্লিষ্ট ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।


নমুনা সংগ্রহের সময় সিআইডির পক্ষ থেকে বলা হয়, ১৯টি মরদেহের মধ্যে ১৪টি মরদেহ শনাক্ত করতে সর্বোচ্চ ১৫ দিনের মতো সময় লাগবে। বাকি ৪টি মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন