News71.com
 Bangladesh
 06 Mar 19, 05:31 AM
 125           
 0
 06 Mar 19, 05:31 AM

সহকারী প্রধান শিক্ষকের ৬৫ হাজার পদ সৃষ্টি’র প্রস্তাব॥  

সহকারী প্রধান শিক্ষকের ৬৫ হাজার পদ সৃষ্টি’র প্রস্তাব॥   

নিউজ ডেস্কঃ সংশোধিত বিধিমালায় বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এই পদ সৃষ্টি হলে প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ এ তথ্য জানান। বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডেআর প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবিত বিধিমালা গত রোববার রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।বিধিমালার গেজেট প্রকাশের পরপরই এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে শিক্ষক নেতারা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলের এই পরিবর্তনে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা খুশি নন। তারা সহকারী প্রধান শিক্ষকের নতুন পদটি চান না।

তারা মনে করছেন, এ পদ সৃষ্টি হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর সহকারী প্রধান শিক্ষক পদটি না থাকলে এক ধাপ পদোন্নতি পেলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চান। এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমাদের দাবি প্রধান শিক্ষকের পরের গ্রেড। কিন্তু সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হলে আমরা যখন ওই পদে পদোন্নতি পাব, তখন এমনিতেই আমরা ওই পদের স্কেলে বেতন পাব। তাহলে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য থেকেই যাবে। তাই আমরা এ মুহূর্তে সহকারী প্রধান শিক্ষকের পদ চাই না। আমরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন