News71.com
 Bangladesh
 04 Mar 19, 07:55 AM
 128           
 0
 04 Mar 19, 07:55 AM

ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছেছেন ডাঃ দেবী শেঠি॥

ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছেছেন ডাঃ দেবী শেঠি॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। বিএসএমএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বিদেশ নিয়ে যাওয়ার মতো। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আসছেন। উনি আসার পর বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে গতকালরবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন