News71.com
 Bangladesh
 04 Mar 19, 05:50 AM
 131           
 0
 04 Mar 19, 05:50 AM

ঘন্টায় ৬০ কিমি বেগে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখী ঝড়॥

ঘন্টায় ৬০ কিমি বেগে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখী ঝড়॥

নিউজ ডেস্কঃ ৪-৬ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখি। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। হতে পারে শিলাবৃষ্টিও। আবহবিদরা জানিয়েছেন, বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের উপরে রয়েছে উচ্চচাপ। এর জেরে সমুদ্র থেকে স্থলভাগে ঢুকছে প্রচুর জলীয় বাস্প। তার সঙ্গে পশ্চিমি হাওয়ার সংঘাতে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ।আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে, আজ সোমবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝড়বৃষ্টির দাপট। প্রথমে আক্রান্ত হতে পারে পশ্চিমের জেলাগুলি। ধীরে ধীরে দুর্যোগ এগোবে পূর্বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভোরে বা সকালে। গত বুধবার পর্যন্ত চলতে পারে দুর্যোগ। গত বৃহষ্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন