News71.com
 Bangladesh
 03 Mar 19, 03:36 PM
 186           
 0
 03 Mar 19, 03:36 PM

চলতি সপ্তাহেই ডিএনসিসি-ডিএসসিসি নির্বাচনে বিজয়ীদের গেজেট॥

চলতি সপ্তাহেই ডিএনসিসি-ডিএসসিসি নির্বাচনে বিজয়ীদের গেজেট॥

নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি'র মেয়র পদে উপ-নির্বাচন, দু'টি ওয়ার্ডের উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন ও ডিএসসিসি'র নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিএনসিসি'র সাবেক মেয়র আনিসুল হকের শূন্য পদে আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বিরাট জয় পান।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, রিটার্নিং কর্মকর্তারা বিজয়ীদের ফলাফল আজ রবিবার জমা দিয়েছেন। কমিশনের কাছে সোমবার (৪ মার্চ) নাগাদ উত্থাপন করা হবে। গেজেট চলতি সপ্তাহেই অর্থাৎ বৃহস্পতিবারের (৭ মার্চ) মধ্যে করে ফেলবো। কমিশন হয়তো মঙ্গলবারের (৫ মার্চ) মধ্যেই অনুমোদন দেবে।

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন:- ঢাকা সিটির ভোট নিয়ে কারো কোনো অসন্তুষ্টি থাকলে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। এজন্য ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন। ঢাকার ১ম জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজকে নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকার ১ম অতিরিক্ত জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে আপিল ট্রাইব্যুনাল নিয়োগ করা হয়েছে।ট্রাইব্যুনালে কেউ সুবিচার না পেলে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। সিটি নির্বাচন বিধিমালা অনুযায়ী, ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট প্রার্থী বা ব্যক্তিকে মামলা করতে হবে। মামলা হওয়ার ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল অভিযোগ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।সংশ্লিষ্ট প্রার্থী ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে আপিল ট্রাইব্যুনালেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল ট্রাইব্যুনাল আপিলের ১৮০ দিনের মধ্যে চূড়ান্তভাবে মামলা নিষ্পত্তি করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন