News71.com
 Bangladesh
 03 Mar 19, 03:11 PM
 74           
 0
 03 Mar 19, 03:11 PM

পরলোক গমন করলেন, রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব রবিন্দ্রনাথ ত্রিবেদী।

পরলোক গমন করলেন, রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব রবিন্দ্রনাথ ত্রিবেদী।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব (১৯৯৯-২০০১) মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ ত্রিবেদী পরলোক গমন করেছেন। ১৯৯৬-১৯৯৮ সালে তিনি প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত প্রেস সচিব, বিসিএস তথ্য সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। গত শুক্রবার রাতে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৪৪ সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা গ্রামের চিত্তরঞ্জন ত্রিবেদী ও মৃনালিনী ত্রিবেদী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন রবিন্দ্রনাথ ত্রিবেদী। গতকাল শনিবার নিজ বাড়িতে রাষ্ট্রিয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন