News71.com
 Bangladesh
 03 Mar 19, 08:08 AM
 153           
 0
 03 Mar 19, 08:08 AM

রাজধানীর কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।  

রাজধানীর কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।   

নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এখানে বস্তি উচ্ছেদের কাজ চলছিল। এর মধ্যে কিছুলোক আগুন লাগার জায়গায় তারা ময়লা পোড়াচ্ছিল।সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন