News71.com
 Bangladesh
 27 Feb 19, 12:09 PM
 197           
 0
 27 Feb 19, 12:09 PM

ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি ১মার্চ যোগদান করবেন॥

ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি ১মার্চ যোগদান করবেন॥

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ঢাকায় আসছেন পহেলা মার্চ শুক্রবার। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন। দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা থেকে গত ৭ জানুয়ারি বিদায় নিয়েছেন। শ্রিংলা এখন যুক্তরাষ্ট্রে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শ্রিংলা বিদায় নেওয়ার আগেই ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে ঘোষণা দেওয়া হয়, রিভা গাঙ্গুলি দাসকে। আর সেই ধারাবাহিকতায় রিভা গাঙ্গুলি আগামী পহেলা মার্চ ঢাকায় আসছেন।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিভা গাঙ্গুলি দাস। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনাও করেছেন। আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মিশনে তিনি কাজ করছেন। রিভা গাঙ্গুলি এর আগে ঢাকায় আইসিসিআর-এ ও কাজ করেছেন। সে হিসেবে বাংলাদেশে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন