News71.com
 Bangladesh
 27 Feb 19, 12:08 PM
 137           
 0
 27 Feb 19, 12:08 PM

বাংলাদেশের আইন ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিল ফেসবুক॥  

বাংলাদেশের আইন ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিল ফেসবুক॥   

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, প্রোপাজ্ঞান্ডাসহ নানাবিধ নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের রেগুলেশন মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের নাগরিকদের নিরাপদে ফেসবুক ব্যবহারের সুযোগ দিতে হবে। মন্ত্রী গতকাল মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। মোস্তাফা জব্বার বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ ও নিয়মনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মেনে ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান ও সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বিনি রানা। বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট প্রকাশে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডর বিষয়টি তুলে ধরেন।

ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ সময় ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করে তাদের সিস্টেম থেকে পর্নোগ্রাফি সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে, এটি ভবিষ্যতেও চলবে। বাংলাদেশে অফিস খোলার বিষয়ে গুরুত্ব দেবে ফেসবুক কন্টেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনও সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রিতা নেয় সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে। মন্ত্রী উল্লেখ করেন, সরকার কখনও চায় না ইন্টারনেট বন্ধ করতে। বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৯৫ ভাগ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা উল্লেখ করেছেন বৈঠকে। এছাড়া বাংলাভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের আহ্বান জানানো হয় ফেসবুককে। ফেসবুকে সঠিকভাবে বাংলা ভাষার প্রয়োগ করতে বলেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন