News71.com
 Bangladesh
 26 Feb 19, 02:24 PM
 163           
 0
 26 Feb 19, 02:24 PM

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।।আইজিপি  

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।।আইজিপি   

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একটি ঘটনা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। এটি সার্বিক বিষয়। সার্বিকভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার রাঙামাটির পুলিশ লাইন সুখী নীলগঞ্জে নবনির্মিত জেলা পুলিশের অস্ত্রগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি।


আইজিপি আরও বলেন, পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিস্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরও জোরদার করা হবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও ৫০ হাজার জনবল নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পরে তিনি জেলা পুলিশ কল্যাণ সমিতির সভায় যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন