News71.com
 Bangladesh
 26 Feb 19, 02:05 PM
 166           
 0
 26 Feb 19, 02:05 PM

শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে জন্য সংশ্লিষ্টদের নামে আইন নোটিশ।।  

শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে জন্য সংশ্লিষ্টদের নামে আইন নোটিশ।।   

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের জন্য সংশ্লিষ্টদের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভির আহমেদ এ নোটিশ পাঠান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার অভিযোগে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দর সংলগ্ন ওয়ার্ড কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়।

আইনজীবী তানভির আহমেদ বলেন, গত ৮ ফেব্রুয়ারি আমি আমার দাদিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই। একটি টিকিট কেটে দর্শনার্থী হিসেবে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করি। ওইদিন রাত ১০টার সময় সেখানে অবস্থানকালে অনেক দেশি-বিদেশি বিমান যাত্রীকে মশার উপদ্রবের শিকার হতে দেখি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের দেশের সুনামকে প্রতিনিধিত্ব করে। অথচ এরপরও কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় বিমানবন্দরের ভেতরে মশার তীব্রতা বেড়েই চলেছে। তাই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে বিমানবন্দরের ভেতর মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এই আইনজীবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন