News71.com
 Bangladesh
 26 Feb 19, 12:21 PM
 171           
 0
 26 Feb 19, 12:21 PM

বাংলাদেশে ২৬৫৪টি পত্রিকা থেকে খবর প্রকাশিত হচ্ছে।।সংসদে তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৬৫৪টি পত্রিকা থেকে খবর প্রকাশিত হচ্ছে।।সংসদে তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সংখ্যা দুই হাজার ৬৫৪টি। এর মধ্যে দৈনিক এক হাজার ২৪৮টি, সাপ্তাহিক ১১৯২টি ও পাক্ষিক ২১৪টি পত্রিকা প্রকাশিত হয়।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের এমপি মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে বিকেল পৌনে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এ সময় তথ্যমন্ত্রী সব পত্রিকার নামের তালিকা ও সম্পাদকদের নাম ও টেলিফোন নম্বর উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন