News71.com
 Bangladesh
 26 Feb 19, 06:17 AM
 153           
 0
 26 Feb 19, 06:17 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধে বন্ধু সম্মাননা অর্জনকারী ড. পল কনেট ও এলেন কনেটের সৌজন্য সাক্ষাৎ॥  

প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধে বন্ধু সম্মাননা অর্জনকারী ড. পল কনেট ও এলেন কনেটের সৌজন্য সাক্ষাৎ॥   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে করা অঙ্গীকার অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে চুক্তি করেছিলাম। কিন্তু মিয়ানমার সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সম্মাননা অর্জনকারী ড. পল কনেট ও এলেন কনেট সোমবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা সংখ্যায় স্থানীয় জনগণকেও ছাড়িয়ে গেছে। তার সরকার রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচর নামে একটি দ্বীপের উন্নয়ন করছে। সব সুযোগ-সুবিধা যাতে দ্বীপে থাকে সেভাবে এটির উন্নয়ন করা হচ্ছে। আপাতত, ২৫ হাজার রোহিঙ্গা পরিবারকে সেখানে স্থানান্তর করা হবে।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশের প্রায় এক কোটি শরণার্থী পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। পল কনেট ও এ্যালেন কনেট রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টিও তাকে অবহিত করেন। তারা বলেন, রোহিঙ্গাদের জন্য আপনার সরকার চমৎকার বন্দোবস্ত করেছে এবং আমরা এতে খুবই অভিভূত হয়েছি। তারা যুক্তরাষ্ট্রে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছেন এবং সেখান থেকে অর্জিত অর্থ ইউএনএইচসিআর-এর মাধ্যমে রোহিঙ্গাদের পাঠাবে। পল কনেট স্মরণ করেন যে, তিনি সর্বপ্রথম ১৯৭১ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশের সবুজ প্রাকৃতিক দেখে মুগ্ধ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন