News71.com
 Bangladesh
 26 Feb 19, 05:53 AM
 112           
 0
 26 Feb 19, 05:53 AM

ঢাকায় ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প।।  

ঢাকায় ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প।।   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে গাজীপুরের কাছে এর উৎপত্তিস্থল বলেও জানান তিনি। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দেশের কোথাও এ কম্পন অনুভূত হয়েছি কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন