
নিউজ ডেস্কঃ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতার। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুলশান ২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় দুইঘন্টা ধরে এ বৈঠক চলে। তবে এরির্পোট লেখা পর্যন্ত বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানা যায়নি ।এবং কোন পক্ষই বৈঠক সম্পর্কে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ।
তবে বিএনপির ঘনিষ্ঠ একাধিক সুত্র নিউজ৭১ ডটকমকে জানিয়েছে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বৈঠকের ব্যাপারে বিএনপি অথবা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই দীর্ঘ সময়ের বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাজ্যের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।