News71.com
 Bangladesh
 24 Feb 19, 05:50 AM
 163           
 0
 24 Feb 19, 05:50 AM

বঙ্গবন্ধু উপাধির সুবর্ণজয়ন্তীতে দু’টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।।

বঙ্গবন্ধু উপাধির সুবর্ণজয়ন্তীতে দু’টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দু’টি স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গণভবনে ১০ টাকা মূল্যমানের ১টি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ১টি ডাটা কার্ড অবমুক্ত করেন।


স্মারক ডাকটিকিট দুটিতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড শনিবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন