News71.com
 Bangladesh
 23 Feb 19, 02:01 PM
 1783           
 0
 23 Feb 19, 02:01 PM

অনুষ্ঠিত হলো বৃহত্তম প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী আইডেক্স ২০১৯॥

অনুষ্ঠিত হলো বৃহত্তম প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী আইডেক্স ২০১৯॥

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ‘আইডেক্স-২০১৯’। গত ১৭ ফেব্রয়ারি শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই নৌ, সমরাস্ত্র ও প্রযুক্তি প্রদর্শনী । প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৫ টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। এবারের আবুধাবি এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক এই অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

আইডেক্স মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বাণিজ্যিক অস্ত্র প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে এক হাজারেরও বেশী সামরিক প্রযুক্তি নির্মান প্রতিষ্ঠান আইডেক্স ২০১৯ এ অংশগ্রহণ করে। কৌশলগত ভাবেও আইডেক্স মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ হলেও এবারের আইডেক্স ২০১৯ এ আমেরিকা ও ইউরোপের অনেক নির্মাতা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এবারের প্রদর্শনীতে ওই অঞ্চলের দেশগুলো তাদের নৌ, বিমান ও সেনাবাহিনীর সর্বাধুনিক অস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের সুযোগ পায়। প্রদর্শনীতে অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সবশেষ প্রযুক্তির অস্ত্র সম্ভার প্রদর্শন করবে।

এছাড়া এবারের প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নৌ, বিমান ও স্থলে ব্যবহারযোগ্য ড্রোনের প্রদর্শন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর নৌ, সেনা ও বিমান বাহিনীর অস্ত্র ও অস্ত্র প্রযুক্তি প্রদর্শনীর জন্য ১৯৯৩ সালে প্রথমবারের মতো আইডেক্স এক্সিবিশনের আয়োজন করা হয়। তখন থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাহেদ আল নাহিয়ান ও সেনা প্রধাননের পৃষ্ঠপোষকতায় প্রতি দুবছর পর পর অ্যাডেক্স প্রদর্শনীর আয়োজন করা হয়।

এবারের আইডেক্স ২০১৯ উদ্বোধনি অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে অ্যাডেক্স প্রদর্শনীতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও প্রদর্শনীর বেশ কিছু স্টলও ঘুরে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী । এই প্রদর্শনী ও মহডায় ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী অংশ গ্রহন করে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীগন আইডেক্স ২০১৯ এর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন