News71.com
 Bangladesh
 23 Feb 19, 05:59 AM
 189           
 0
 23 Feb 19, 05:59 AM

ডাকসু নির্বাচন॥ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন-জিএস গোলাম রাব্বানী  

ডাকসু নির্বাচন॥ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন-জিএস গোলাম রাব্বানী   

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে ভিপি ও জিএস পদে সংগঠনের শীর্ষ নেতারাই মনোনয়ন পেয়েছেন। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদন গোলাম রাব্বানী জিএস পদে ডাকসুতে লড়াই করবেন।

গতকাল শুক্রবার রাতে গণভবনে এক বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্যানেল চূড়ান্ত করেন। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, ক্যাম্পাসের ছাত্রলীগের অনেক প্রার্থী ছিল। এ ক্ষেত্রে ছাত্রলীগের কর্মকাণ্ড, ক্যাম্পাসে জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে ভিপি ও জিএস পদে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। শনিবার বিকাল ৪টায় ধানমন্ডির কার্যালয় থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন