News71.com
 Bangladesh
 22 Feb 19, 05:21 AM
 159           
 0
 22 Feb 19, 05:21 AM

বিনা টিকিটে রেল ভ্রমণ॥লালমনিরহাটে ৫৬৫ যাত্রীর জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণ॥লালমনিরহাটে ৫৬৫ যাত্রীর জরিমানা

নিউজ ডেস্কঃ বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬৫ জন যাত্রীকে দুই লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনে চারটি টিমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানগুলোর নেতৃত্ব দেন লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী, অতিরিক্ত পরিবহন কর্মকর্তা (এডিটিএস) সাজ্জাদ হোসেন, ট্রাফিক পরিদর্শক মনোয়ার হোসেন ও এআরআই টিটি শামছুজ্জামান।

 

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার শহিদুল হক খন্দকারের নির্দেশে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটে চারটি টিমের নেতৃত্ব বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। এসময় আন্তঃনগর লালমনি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ৫৬৫ জন যাত্রীর কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন