News71.com
 Bangladesh
 17 Feb 19, 04:24 PM
 153           
 0
 17 Feb 19, 04:24 PM

অনলাইনে জুয়ার অভিযোগে ১৭৬টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ-বিটিআরসি’র॥

অনলাইনে জুয়ার অভিযোগে ১৭৬টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ-বিটিআরসি’র॥

নিউজ ডেস্ক: অনলাইনে জুয়া খেলার ১৭৬টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজ রবিবার দেশের সবগুলো আইআইজিকে পাঠানো এক নির্দেশনায় ওয়েবসাইটগুলো জরুরি ভিত্তিতে বন্ধের নির্দেশনা পাঠানো হয়। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, এরই মধ্যে আইআইজিগুলো বিটিআরসির নির্দেশনা (জুয়ার সাইট বন্ধ) পেয়ে সাইটগুলো বন্ধর উদ্যোগ গ্রহণ করেছে। প্রসঙ্গত, এর আগে বিটিআরসি জুয়ার ১২টি ওয়েবসাইট বন্ধ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন