News71.com
 Bangladesh
 17 Feb 19, 04:13 AM
 168           
 0
 17 Feb 19, 04:13 AM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু।।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু।।

নিউজ ডেস্কঃ প্রথম পর্ব শেষ হওয়ার একদিন পরেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ রবিবার ফজর নামাজের পর থেকেই ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভির অনুসারীরা এই দু’দিন ইজতেমা পরিচালনা করবেন। এর আগে, গতকাল শনিবার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি ও তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের।


এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় মোনাজাতে শরিক হতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হেঁটেই ইজতেমাস্থলে আসেন। মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস নেয় বিশেষ ব্যবস্থা। ইজতেমা ময়দানের বাহিরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানের বাইরে আশপাশের এলাকায় শতাধিক মাইকের সংযোগ দেয়া হয়। মোনাজাত অংশ গ্রহণের সুবিধার্থে ৩২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিকে বিশ্ব ইজতেমা ও আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দু-চার গজ পরপরই রয়েছে পুলিশের অবস্থান। ইজতেমার চারপাশে উঁচু ওয়াচ টাওয়ারে র্যাবের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন