News71.com
 Bangladesh
 16 Feb 19, 02:32 PM
 165           
 0
 16 Feb 19, 02:32 PM

রাজধানীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ আটক।

রাজধানীতে পাথরবোঝাই ট্রাক থেকে ৮৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ আটক।

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা মোড় এলাকা হতে পাথরবোঝাই ট্রাকের ভেতরে রাখা ৮৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাড়ব-২ এর একটি আভিযানিক দল। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ট্রাকসহ ২টি মোবাইল ফোন, ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়। র্যা ব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-২ জানতে পারে যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ তিন রাস্তা মোড়ের তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ট্রাকে করে কয়েকজন মাদক কারবারি ফেন্সিডিল নিয়ে উপস্থিত হবেন। এসব ফেন্সিডিল মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ে র্যাদবের আভিযানিক দল গতকাল দিবাগত রাত একটার দিকে ওই স্থানে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে উপস্থিত হলে থামার জন্য সংকেত দেওয়ামাত্র র্যা বের উপস্থিত টের পেয়ে ট্রাক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কারবারিরা।


এ সময় তিনজনকে আটক করা হয়। নীলফামারি জেলার সদর থানার মৃত আবুল খায়ের ভূঁইয়ার ছেলে ট্রাকচালক মো. কামাল হোসেন (৪৫), একই জেলা ও থানার মো. খলিলুর রহমানের ছেলে এবং ট্রাকের হেলপার মো. খাইরুল ইসলাম (২৮) এবং দিনাজপুরের বিরামপুর থানার মৃত হযরত আলীর ছেলে ও হেলপার মো. রাখেজ মোল্লা (২০)। গ্রেপ্তারকৃতদের ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে অস্বীকার করে। পরে ট্রাকের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিলের কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে ট্রাকের কেবিনের ভিতর চালকের সিটের পিছনের ৪টি প্লাস্টিকের বস্তায় পাওয়া যায় ৮৯৬ বোতল ফেন্সিডিল। জিজ্ঞাসাবাদে আসামিরা আরো জানায়, ট্রাক মালিকের অজান্তে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে তারা গাইবান্ধাসহ সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল। বরাবরের মতো আজকের এই চালানটি গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারলে ৩০ হাজার টাকা দেওয়া হতো। এইভাবে আরো দুই থেকে তিনটি চালান পৌঁছে দিতে পারলে মাসে লক্ষাধিক টাকা আয় সম্ভব। লোভে পড়েই তারা এ কাজটি শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন