News71.com
 Bangladesh
 15 Feb 19, 01:00 PM
 181           
 0
 15 Feb 19, 01:00 PM

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ১৮ ফেব্রুয়ারি।।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ১৮ ফেব্রুয়ারি।।

নিউজ ডেস্কঃ আগামী সোমবার (১৮ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন