News71.com
 Bangladesh
 15 Feb 19, 07:42 AM
 300           
 0
 15 Feb 19, 07:42 AM

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হককে বদলি।।নতুন চেয়ারম্যান মাহাবুব  

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হককে বদলি।।নতুন চেয়ারম্যান মাহাবুব   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এয়ার কমোডর এম মোজাম্মেল হককে বদলি করা হয়েছে। তাকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্রবাহিনী বিভাগে হস্তান্তর করা হয়েছে। বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কমডোর এম মাহাবুব উল ইসলাম।


চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন প্রেষণ-১ অধিশাখা উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এ আদেশ জারি হয়। বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযানের নয় দিনের মাথায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের বদলি হওয়া নিয়ে অনেকেই ধারণা করছেন, বুড়িগঙ্গার তীরে রাঘববোয়ালদের স্থাপনা উচ্ছেদের বলি হয়েছেন এয়ার কমোডর এম মোজাম্মেল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন