News71.com
 Bangladesh
 14 Feb 19, 12:16 PM
 146           
 0
 14 Feb 19, 12:16 PM

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু।।  

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু।।   

নিউজ ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আজ বৃহস্পতিবার আসর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ বছরের বিশ্ব ইজতেমা। নানা শঙ্কা ও নাটকীয়তার পর অবশেষে তাবলিগ জামাতের দু’পক্ষ ইজতেমা আয়োজনে সম্মত হয়। তবে দু’পক্ষ আলাদাভাবে অংশ নিচ্ছে ইজতেমায়। ইজতেমায় আগত মুসল্লিদের অংশগ্রহণে ইতিমধ্যে টঙ্গী ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মাওলানা জুবায়ের অনুসারীদের ঘোষণামতে বৃহস্পতিবার বাদ ফজর বয়ান শুরু হওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধে আসরের পর থেকে কার্যক্রম শুরু করবেন তারা।

প্রথম ধাপে মাওলানা যুবায়ের অনুসারীরা পরিচালনা করবেন ইজতেমার কার্যক্রম। বৃহস্পতিবার থেকে শনিবার আসর পর্যন্ত ইজতেমার পরিচালনার দায়িত্বে থাকবেন তারা।ইতিমধ্যে ভারত-পাকিস্তান থেকে মাওলানা সা’দ বিরোধী শীর্ষ মুরব্বীরা ইজতেমা ময়দানে পৌঁছেছেন। ইজতেমা ময়দানে ভারত-পাকিস্তানের মুরুব্বিদের আগমনের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা জুবায়েরের ছেলে মাওলানা হানজালা বিন জুবায়ের। তিনি জানান, আজ বৃহস্পতিবার আসরের পর পাকিস্তানের মাওলানা খুরশিদ উদ্বোধনী বয়ান করবেন। বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাটের বয়ান করার কথা রয়েছে। শনিবার দুপুরে আখেরি মুনাজাত হবে এ অংশের। রবিবার ফজরের পর থেকে মাওলানা সা’দ অনুসারীরা অংশ নেবে ইজতেমায়। ১৭ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে ১৮ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাদের ইজতেমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন