
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার শেওড়া রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। এদের আনুমানিক বয়স যথাক্রমে ৭০ ও ৪৭ বছর। আজ বৃহস্পতিবার ভোরে এবং সকালে পৃথক এ দু’টি ঘটনা ঘটে। নিহত দু’জনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শেওড়া রেললাইন এলাকায় পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।