News71.com
 Bangladesh
 14 Feb 19, 05:30 AM
 142           
 0
 14 Feb 19, 05:30 AM

জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।  

জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের সরকারি সফরে মিউনিখের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে সরাসরি জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের সভায় যোগ দিতে প্রথমে তিনি জার্মানি যাবেন। পরে জার্মানি থেকে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। স্থানীয় সময় বেলা সোয়া ১টার দিকে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম কোনো বিদেশ সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। মিউনিখ কনফারেন্সে বিশ্বের ২৫ জনেরও বেশি রাষ্ট্র-সরকার প্রধানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা হুমকি ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক সংক্রান্ত দুইটি সেশনে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় বিশ্বের দেশগুলোরপ্রাপ্তি, সম্মেলনে দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে খাদ্য, পানি, স্বাস্থ্য পরিবেশ, উদ্বাস্তু ও অভিবাসন বিষয় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি (বুধবার) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন