নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম। ২৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২৯ জন সদস্য নিয়ে গঠিত কমিটির মোট সদস্য সংখ্যা ১৫৪ জন। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।