News71.com
 Bangladesh
 13 Feb 19, 12:24 PM
 193           
 0
 13 Feb 19, 12:24 PM

বিশ্ব ইজতেমা নিয়ে কোন উসকানিমূলক কথা নয়।।স্বরাষ্ট্রমন্ত্রী  

বিশ্ব ইজতেমা নিয়ে কোন উসকানিমূলক কথা নয়।।স্বরাষ্ট্রমন্ত্রী   

নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমায় বিবাদমান দুই গ্রুপ যাতে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, আপনারা দয়া করে কেউ কারো বিরুদ্ধে উসকানিমূলক কথা বলবেন না। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উসকানিমূলক কথা থেকে বিরত থাকবেন। আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদা পোশাকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকের কর্মীরা আপনাদের কাছে থেকেই আপনাদের রক্ষার জন্য ব্যবস্থা নেবে। এদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মুসল্লিদের সুবিধার্থে পুলিশ ও র্যাবে পক্ষ থেকে আলাদা নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিরাপত্তায় থাকছে ১৬ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা। প্রস্তুতিমূলক সভায় জোবায়েরপন্থি ওলামা মাশায়েখ ও সাদপন্থি ওয়াসেকুল ইসলামের অনুসারীরা অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন