News71.com
 Bangladesh
 12 Feb 19, 01:02 PM
 120           
 0
 12 Feb 19, 01:02 PM

মাদক সন্ত্রাসে পুলিশ জড়িত থাকলেই কঠিন শাস্তি দেওয়া হবে॥এসপি ফরিদপুর  

মাদক সন্ত্রাসে পুলিশ জড়িত থাকলেই কঠিন শাস্তি দেওয়া হবে॥এসপি ফরিদপুর   

নিউজ ডেস্কঃ ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন পিপিএম বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি তার পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কোন অভিযোগ পেলে শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান। ফরিদপুরের বোয়ালমারী থানা চত্বরে আজ মঙ্গলবার দুপুরে জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে সমাবেশে থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মো. আমিনুল হক বাপ্পি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আ. রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সদস্য সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন