News71.com
 Bangladesh
 11 Feb 19, 06:55 AM
 149           
 0
 11 Feb 19, 06:55 AM

শুধু জনবিচ্ছিন্নই নয়, দেশে-বিদেশে অবাঞ্ছিত হয়ে পড়েছে বিএনপি।। মতিয়া চৌধুরী

শুধু জনবিচ্ছিন্নই নয়, দেশে-বিদেশে অবাঞ্ছিত হয়ে পড়েছে বিএনপি।। মতিয়া চৌধুরী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি এখন শুধু জনবিচ্ছিন্নই নয়, দেশে-বিদেশে অবাঞ্ছিত হয়ে পড়েছে। তারা বিহেডেড (মাথা ছাড়া) ন্যাশন্যালিস্ট পার্টিতে পরিণত হয়েছে। মাথা না থাকলে দেহ কিছুক্ষণ নড়াচড়া করে এক সময় নিস্তেজ হয়ে পড়ে। বিএনপির এখন সেই অবস্থা হয় কি না, সেটা এখন দেখার বিষয়। গতকাল রবিবার রাতে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশনে এই আলোচনায় আরো অংশ নেন সরকারি দলের শাহে আলম, এম এ মতিন, মোসলেম উদ্দিন, হাফেজ রুহুল আমীন মাদানী প্রমূখ। বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি বিরোধী দলে থাকতে অগ্নিসন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, ক্ষমতায় গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করে, হত্যাযজ্ঞ চালায়। ক্ষমতায় থাকতে দশ ট্রাক অস্ত্র এনেছে, জঙ্গিবাদ-বাংলা ভাই সৃষ্টি করেছে, লুটপাটের চারণভূমি করেছে। বিএনপি বাংলার মানুষকে হত্যা ও দেশকে ধ্বংস করার লাইসেন্স নিয়ে ঘুরবে, তাদের জনগণ তাদের ভোট দেবে কেন?

নৈরাজ্যের পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি এখন দেশে-বিদেশে অবাঞ্ছিত হয়ে পড়েছে। বিএনপিকে বলবো আর নৈরাজ্যেতে যাবেন না। তিনি বলেন, বিএনপির বন্ধু একাত্তরের গণহত্যাকারীদের দোসর জামায়াত। দিলমে পাকিস্তান পার্টিকে দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। দেশ ধ্বংসকারীদের আর কোনোদিন ভোট দেবে না। জাতীয় নির্বাচনে সেটি আবারো প্রমাণ হয়েছে।তিনি আরো বলেন, তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। সে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। এখন সেখানে স্কাইপে বসে নেতৃত্ব দিচ্ছে। তাই নির্বাচনে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাবেক কৃষিমন্ত্রী বলেন, অনেকে ভেবেছিলো নির্বাচনের আগে আলোচনার কি দরকার। সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা সবাইকে শুধু আলোচনার টেবিলে আনেনি, নির্বাচনেও এনেছেন। আমিও এতে (সংলাপ) অবাক হয়েছি। নির্বাচনের পরাজিত হওয়ার তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) দাবি করেছে, এই নির্বাচন আবার নতুন করে দিতে হবে। তারা সিট পায়নি। অথচ দাবি করছে ইলেকশনে কারচুপি হয়ছে। কিন্তু তারা কারচুপির একটি ডকুমেন্টসও দেখাতে পারেনি।তিনি বলেন, নির্বাচনের পর সবার সঙ্গে মতবিনিময় করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার মধ্যে সৌজন্য্যতাবোধের কোনো অভাব নেই। আর বিএনপরি সবকিছুতে না বলার অভ্যাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন