News71.com
 Bangladesh
 11 Feb 19, 06:49 AM
 93           
 0
 11 Feb 19, 06:49 AM

একাদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন।।  

একাদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন।।   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো- সমাজকল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা, সড়ক পরিবহন এবং সেতু, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বিদ্যুৎ ও জ্বালানি, অনুমিত হিসাব, যুব ও ক্রীড়া, সরকারি হিসাব এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি। আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন পর্যায়ক্রমে কমিটিগুলোর নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। এ ১০টিসহ এখন পর্যন্ত মোট ৩৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হলো। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাশেদ খান মেনন। কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শরিফ আহমেদ, সাগুফতা ইয়াসমীন এমিলি, শিবলী সাদিক, নাসরিন জাহান রত্মা, মজুমদার মো. ফরহাদ হোসেন ও আ ক ম সরোয়ার জাহান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার। কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাকির হোসেন, কাজী কেরামত আলী, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও জোয়াহেরুল ইসলাম।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে একাব্বর হোসেনকে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, অ্যাডভোকেট আবু জাহির, রেদওয়ান আহমেদ তৌফিক, ছলিমউদ্দিন তরফদার, শেখ সালাহউদ্দিন ও সৈয়দ আবু হোসেন বাবলা। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রমেশ চন্দ্র সেনকে। এ কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম, আফজাল হোসেন, ইকরামুল হক চৌধুরী, নজরুল ইসলাম, ফরিদুল হক খান ও নুরুন্নবী চৌধুরী শাওন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বি এম তাজুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, সোলায়মান জোয়াদ্দার ছেলুন, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান ও মাসুদ উদ্দিন চৌধুরী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শহীদুজ্জামান সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শামসুর রহমান শরিফ, আবু জাহির, আলী আসগর, এস এম জগলুল হায়দার, নুরুল ইসলাম তালুকদার ও আসলাম হোসেন।


অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে উপাধ্যক্ষ আবদুস শহীদকে। কমিটির সদস্যরা হলেন- চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, ইউসুফ আবদুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন ও আহমেদ আদেলুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ড. বীরেন শিকদার, নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, আবদুস সালাম মোর্শেদী, জুয়েল আরং, এ এন এম নাইমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মর্তুজা। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী। কমিটির অন্য সদস্যরা হলেন- ড. মহীউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবদুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মঞ্জুর হোসেন, মোস্তফা লুৎফুল্লাহ ও আসাদুল ইসলাম টিটো। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক আসলাম, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন