News71.com
 Bangladesh
 10 Feb 19, 07:17 AM
 161           
 0
 10 Feb 19, 07:17 AM

রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করতে হবে।।পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন  

রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করতে হবে।।পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেফ জোনের জন্য নতুন করে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি। আজ রবিবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হোটেল কন্টিনেন্টালে বাংলাদেশ ও মানবাধিকার -শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না। সেমিনারে জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমাদের প্রত্যাশা তারা সার্বজনীন মানবাধিকারের সব ধারা সমুন্নত রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন