News71.com
 Bangladesh
 10 Feb 19, 07:17 AM
 151           
 0
 10 Feb 19, 07:17 AM

আসন্ন উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।।    

আসন্ন উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।।      

নিউজ ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন। এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

দ্বিতীয় ধাপের চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ নিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে। পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে। সারাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার করার শেষ সময় ১৬ ফেব্রুয়ারি। মার্চে পরবর্তী চারটি ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন। উপজেলা গুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত প্রার্থিতা দিচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন