News71.com
 Bangladesh
 10 Feb 19, 05:03 AM
 151           
 0
 10 Feb 19, 05:03 AM

এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে সচিবালয়ে প্রধানমন্ত্রী।

এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে সচিবালয়ে প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্কঃ নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ রবিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন তিনি। সকাল ১০টার পর সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেবেন। সেই সঙ্গে জরুরি প্রকল্পগুলো দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দেবেন। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জন প্রশাসন মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন