News71.com
 Bangladesh
 09 Feb 19, 05:06 PM
 168           
 0
 09 Feb 19, 05:06 PM

সংরক্ষিত নারী আসনে আরও দুইজনকে মনোনয়ন দিল আওয়ামী লীগ।।

সংরক্ষিত নারী আসনে আরও দুইজনকে মনোনয়ন দিল আওয়ামী লীগ।।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আরও দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় দুটি সংরক্ষিত নারী আসনে নাদিয়া ইয়াসমিন জলি (পাবনা) ও রত্না আহমেদকে (নাটোর) থেকে এবং পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে, গতকাল শুকবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন