News71.com
 Bangladesh
 09 Feb 19, 01:39 PM
 224           
 0
 09 Feb 19, 01:39 PM

আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিকারক দেশ হিসেবে তুলে ধরতে চায় বাংলাদেশ॥এনবিআর চেয়ারম্যান  

আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিকারক দেশ হিসেবে তুলে ধরতে চায় বাংলাদেশ॥এনবিআর চেয়ারম্যান   

নিউজ ডেস্কঃ আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের তুলে ধরতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ শনিবার দুপুরে নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সরকার আমদানিকৃত পণ্যের মাধ্যমে অধিক শুল্ক আদায়ের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ একটি বিরাট মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। এর প্রধান কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পানিগুলো যাতে বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রপ্তানিও করতে চাই। এ সময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, ফেয়ারগ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন