News71.com
 Bangladesh
 09 Feb 19, 04:59 AM
 134           
 0
 09 Feb 19, 04:59 AM

আজ শ্রী শ্রী সরস্বতী পূজা।।  

আজ শ্রী শ্রী সরস্বতী পূজা।।   

নিউজ ডেস্কঃ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শনিবার। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা ইত্যাদি। এখন দেখে নেওয়া যাক ১৪২৫ সালের (২০১৯) শ্রী শ্রী সরস্বতী পূজার সময় ও নির্ঘণ্ট- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে- তিথি- পঞ্চমী শুরু ২৭ মাঘ, ১৪২৫, শনিবার, ইং- ৯/২/২০১৯। দুপুর ১১টা ৫৬ মিনিট থেকে ২৭ মাঘ, ১৪২৫, রবিবার, ইং- ১০/২/২০১৯। দুপুর ১টা ২৭ মিনিট পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন