News71.com
 Bangladesh
 08 Feb 19, 01:42 PM
 131           
 0
 08 Feb 19, 01:42 PM

বাংলাদেশ-ভারতের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই।।  

বাংলাদেশ-ভারতের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই।।   

নিউজ ডেস্কঃ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শুক্রবার দিল্লিতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এ সমঝোতা সই হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এদিন সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে জেসিসি বৈঠকে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়।


এ চারটি সমঝোতা স্মারক হলো- এক. বাংলাদেশের এক হাজার ৮০০ সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক। দুই. ভারতের আইয়ুশ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মেডিসিনাল প্লান্ট স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক। তিন. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। চার. মোংলায় ভারতের অর্থনৈতিক জোনে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে হিরোনদানি গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন