News71.com
 Bangladesh
 08 Feb 19, 07:14 AM
 78           
 0
 08 Feb 19, 07:14 AM

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে বাড়তি ব্যবস্থা নিচ্ছে সরকার।।  

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে বাড়তি ব্যবস্থা নিচ্ছে সরকার।।   

নিউজ ডেস্কঃ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে এ বছর থেকে বাড়তি আয়োজন করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে। দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ-সংক্রান্ত কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। সে অনুযায়ী, এ বছর দেশের প্রতিটি জেলা, উপজেলা সদর এবং বর্ধিঞ্চু এলাকায় দিবসের প্রচারণা চালানো হবে। দিবসের গুরুত্ব তুলে ধরতে অপ্রচলিত রাস্তাতেও র্যা লি করে জনসচেতনতা বাড়াতে হবে। এসব বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং অংশ নেওয়া নিশ্চিত করতে হবে।

গত ২৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। বিভিন্ন মন্ত্রণালয় নিজ নিজ ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, সাধারণ মানুষের কাছে দিবস পালনের মর্মবাণী পৌঁছে দেওয়া ও তাদের মনোজগতে আদর্শিক চেতনা জাগাতে দক্ষতার সঙ্গে দিবস পালন করতে হবে। জেলা ও উপজেলা সদরে দিবসের কর্মসূচি পালনে মাসভিত্তিক ক্যালেন্ডার তৈরি করে উপজেলা, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে উন্মুক্ত বৈঠকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষকে সচেতন করতে র্যা লি, সভা ও সেমিনারের আয়োজন করতে হবে। এসব কর্মসূচি পালনে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন না ঘটিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইউনিয়নের সব কলেজ, দাখিল ও উচ্চপর্যায়ের সব মাদ্রাসার সব শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এলাকার দর্শনীয় স্থানে দিবস উপযোগী স্লোগান-সমৃদ্ধ প্লেকার্ড ও ব্যানার তৈরি করে তা প্রদর্শন করতে হবে। দিবস উপযোগী গান এবং স্লোগান রেকর্ড করে র্যা লি চলাকালে একাধিক মাইকে নিয়ন্ত্রিত শব্দে বাজাতে হবে। মানুষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে গ্রুপভিত্তিক রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতা করতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ফলাফলের ভিত্তিতে দিবস উদযাপনের দিন সভার সময় পুরস্কার ও সনদ বিতরণ করতে হবে। এসব আয়োজনে স্কুল ও কলেজের শিক্ষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ দিন নির্ধারণ করে অ্যাসেম্বলি চলাকালে বিশেষ কোনও সময় শিক্ষার্থীদের দিবস উপযাপন সম্পর্কে অবহিত ও সম্পৃক্ত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে যারা ভালো করবে তাদের বিভাগীয় কমিশনার প্রণোদনার ব্যবস্থা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন