
নিউজ ডেস্কঃ সশস্ত্র ও পুলিশ বাহিনীসহ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ছয় হাজার ৬৮৯ জন সদস্য কর্মরত রয়েছে বলে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীর ঘোষিত তথ্য মতে, বর্তমানে মোট ৯টি মিশনে বাংলাদেশি বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ হাজার ১৯৮ জন, নৌবাহিনীর ৩৪৭ জন, বিমানবাহিনীর ৪৯৮ জন ও পুলিশ বাহিনীর ৬৪৬ জন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।