News71.com
 Bangladesh
 07 Feb 19, 06:50 AM
 102           
 0
 07 Feb 19, 06:50 AM

রোহিঙ্গা সংকট সমাধানকল্পে সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান॥  

রোহিঙ্গা সংকট সমাধানকল্পে সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান॥   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে সংসদে বিশেষ আলোচনার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে একটি সর্বদলীয় কমিটি গঠন করে কমিটিকে ভারত, চীন, মিয়ানমার ও জাতিসংঘ সফরের মাধ্যমে সংসদে প্রতিবেদন দাখিল করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার ও সরকারের শরিকদলের সদস্যরা। গতকাল বুধবার মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার ফজলে রাবিব মিয়া সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এসব দাবি উত্থাপন করেন সরকারি দলের সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে তাকে সমর্থন করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী। রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে তারা বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সমাধান দ্বি-পাক্ষিকভাবে হবে না, জাতিসংঘসহ ত্রিপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। তারা বলেন, আর কত দিন আমরা এই বোঝা বহন করবো। মিয়ানমারের সাথে আমাদের যে দ্বি-পাক্ষিক চুক্তি হয়েছিল তা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। রোহিঙ্গাদের ব্যাপারে নতুন সংসদের নতুন সরকারের অবস্থান কী তা দেশবাসী ও বিশ্বকে জানানো উচিত। মোহাম্মদ নাসিম বলেন, আজকে একটি পত্রিকায় হেডলাইন আছে, বিশ্বের সব রোহিঙ্গা বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল মনে করছে। মিয়াননের পর এখন ভারত ও সৌদি আরব থেকেও রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আজকে একটি জাতীয় দৈনিকে আছে, রোহিঙ্গাদের নাগরিত্ব দিয়ে সম্মানের সাথে ফিরিয়ে নিতে হবে বলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন। আরেকটি পত্রিকার খবর আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন