News71.com
 Bangladesh
 06 Feb 19, 03:12 PM
 115           
 0
 06 Feb 19, 03:12 PM

বিটিআরসি’র নির্দেশনায় বন্ধ হল দুই শতাধিক পর্ন ওয়েবসাইট।।  

বিটিআরসি’র নির্দেশনায় বন্ধ হল দুই শতাধিক পর্ন ওয়েবসাইট।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর দুই শতাধিক পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানগুলোকে আজ বুধবার এ নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে ইউটিউবের ৬২টি, মোবাইল পর্ন সাইট ১টি, অ্যাডাল্ট ইঞ্জিন সাইট ১০টিসহ মোট ২২টি সাইট ও লিংক বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এসব সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএসিব)। দীর্ঘদিন ধরে এসব সাইট বন্ধ করার আলোচনার মধ্যে নির্দেশনা পেয়ে আজ বুধবার থেকে সাইটগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইএসপিএবি’র একজন কর্মকর্তা। তিনি বলেন, দুই শতাধিক পর্ন সাইট বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন