News71.com
 Bangladesh
 06 Feb 19, 12:32 PM
 85           
 0
 06 Feb 19, 12:32 PM

আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরলেন ৫১৪ পুলিশ সদস্য॥

আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরলেন ৫১৪ পুলিশ সদস্য॥

নিউজ ডেস্কঃ ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরলেন পুলিশের ৫১৪ জন কর্মকর্তা ও সদস্য। এর আগে গত বছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৩২৯ জন। পুলিশ সপ্তাহ-২০১৯ এর তৃতীয় দিনে আজ বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদেরকে এ ব্যাজ পড়ান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও একই অনুষ্ঠানে ২০১৮ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়। তা ছাড়াও পুলিশ সপ্তাহ ২০১৯ এ কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম শিল্প পুলিশ, দ্বিতীয় এপিবিএন এবং যৌথ মেট্রোপলিটন দলসহ পুলিশের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন